BD Highlights
জাতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার বায়ুমান সূচকে স্কোর ২০৮। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ২৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। 


আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের (IQAir) লাইভ সূচকে এ তথ্য দেখা গেছে।


আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকার চতুর্থ স্থানে ১৮৩ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।


সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। এ ছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

  2. ইউরোপে চাকরির প্রলোভন, শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ

  3. পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

  4. দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

  5. দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

খবর খুঁজুন