কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ডাকাত সর্দার আব্দুল গফুরকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি লোহার তৈরি বড় কিরিচ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি আব্দুল গফুর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া(কোনার পাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, রবিবার (২৪ মে) ভোররাতে র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় এক কুখ্যাত ডাকাত তার বসতঘরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা দক্ষতার সাথে ডাকাত সর্দার আব্দুল গফুরকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত আসামির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান/এলজি, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি লোহার তৈরি বড় কিরিচ উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল গফুর ওই অঞ্চলের সুসংগঠিত ‘গফুর ডাকাত দল’-এর মূল হোতা ও অন্যতম প্রধান অস্ত্রধারী সন্ত্রাসী। সে একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।