সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করে পুলিশ। শনিবার রাত ১১টায় শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাকে অভিযান চালিয়ে বালুর নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত সর্বমোট ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শিপন গাজী (১৯), সে ঢাকার আশুলিয়া গাজীরচর মধ্যপাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক ব্যক্তির নাম মো. রিয়াজ (২৮) বলে পুলিশকে জানায় সে। আটক ট্রাকের বাজারমূল্য ৩০ লাখ টাকা এবং জব্দ চিনিরি বাজরমূল্য ১৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকা বলে জানায় পুলিশ। রবিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।