BD Highlights
বাংলাদেশ

ট্রাক্টর খাদে পড়ে নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, কৃষিজমিতে কাজ শেষে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টটির রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবক মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন