ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
BD HIGHLIGHTS
ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজার জায়গায় বসেন আহাদুল ইসলাম শিহাব। রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব। খাইরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।