চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি বন্য হাতি। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ছয়টি হাতি রোববার সন্ধ্যা থেকে অভয়ারণ্যে বিচরণ করছিল। অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেন হাতিটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। তিনি বলেন, ঘটনাস্থলের পাশেই আমাদের কার্যালয়। তীব্র আঘাত পেয়ে হাতিটি শব্দ শুরু করলে আমরা ছুটে আসি। আপাতত হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসক এনে সেবা দিচ্ছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, হাতিটির বয়স ৮-১০ বছর। একটি স্ত্রী হাতি ১৪ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছে। তিনি বলেন, হাতিটি স্বাস্থ্যবান, তবে প্রচুর রক্তপাত হয়েছে। আপাতত ব্যথানাশক ইনজেকশন ও ওষুধ দেওয়া হয়েছে। হাতিটির অবস্থা গুরুতর।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।