ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার বিকেলে উপজেলার চেংমারী গ্রামে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজুর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তার স্ত্রী সুলতানা শিল্পীকে (৪০) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাণীশংকৈল উপজেলায় মাদক ব্যবসা করে আসছেন দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সুলতানা শিল্পী। এমন খবর পেয়ে আজ বুধবার রাণীশংকৈল উপজেলার চেংমারী গ্রামে তাদের বাসায় অভিযান পরিচালনা করে আমাদের একটি টিম। এ সময় তাদের বাসা তল্লাশি করা হলে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দশ লাখ টাকা। তিনি আরও বলেন, পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় দেলোয়ার হোসেন রাজু ও তার স্ত্রী সুলতানা শিল্পীর নামে একটি মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীকে রাণীশংকৈল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। তবে অভিযানের সময় বাসায় না থাকায় দেলোয়ারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।