ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা, আটক ৩ যুবলীগ কর্মী
ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা, আটক ৩ যুবলীগ কর্মী
BD HIGHLIGHTS
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী। আটককৃতরা হলেন, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়। পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন, এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি পাওয়া মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদের আদালতে পাঠানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।