ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৪ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৪ বাংলাদেশি আটক
BD HIGHLIGHTS
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে তারা পালানোর চেষ্টা করছিল। এ সময় বিজিবি তাদের আটক করে এবং তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় ১০০ জন অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া করে এবং পালানোর সময় মূল হোতাসহ চারজনকে আটক করে। তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে তাদের ক্যাম্পে নিয়ে এসে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য মানুষ সমবেত হওয়ার খবর পেয়ে বিজিবি অভিযান চালায় এবং চারজনকে আটক করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।