ঠেকানো যাচ্ছে না রেললাইনের ক্লিপ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি
ঠেকানো যাচ্ছে না রেললাইনের ক্লিপ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি
BD HIGHLIGHTS
পশ্চিমাঞ্চল রেলপথের নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত রেললাইনের ক্লিপ চুরি হচ্ছে। এতে এই রেলপথে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে রেললাইনের ক্লিপ চুরি হচ্ছে। ক্লিপ না থাকলে ট্রেন লাইনচ্যুত হতে পারে। এই অপতৎপরতা ঠেকাতে একাধিকবার থানায় এজাহার দায়ের করা হয়েছে। এরপরও ক্লিপ চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন মধ্যবর্তী ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। এসব জায়গার ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা। খানিক দূর পর পর কয়েকটি ক্লিপ লাগানো আছে। রেললাইনের আশপাশে বসবাসরত বাসিন্দারা জানান, রাতে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে ভেঙে বা ব্লেড দিয়ে কেটে এসব ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেললাইনের ক্লিপ চুরি হতে থাকলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়বে। রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ক্লিপ চুরির বিষয়ে বেশ কয়েকটা এজাহারও দায়ের করছি। তাতেও চুরি ঠেকানো যাচ্ছে না। ফলে কোনো স্থান ঝুঁকিপূর্ণ যেন না হয় সেজন্য প্রতিদিন সকালে লাইন চেক করা হচ্ছে। রাতে লাইন পাহারার জন্য নিজস্ব জনবল না থাকায় চুরি ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ক্লিপ চুরির বিষয়ে গত দুই মাসে থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।