ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে লোকমান হোসেন (৪৪) নামের এক আইনজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় তিন যুবককে আটক করে গ্রামবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে। এরা হলেন মো. আশিক (২৫), মো. সফিক (২৬) ও নাজিবুর রহমান সানি (২৭)। সোমবার দুপুরে আইনজীবী লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭), মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওনসহ (২৮) অজ্ঞাত আরো একজন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ডিবি পরিচয়ে আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।