BD Highlights
বাংলাদেশ

ডিভোর্সের পর স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে

ডিভোর্সের পর স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. সোহেল গাবরাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ওই নারীর সাথে ফুলজোরের জালারচর গ্রামের মো. ফকির গাবরার ছেলে মো. সোহেল গাবরার সাথে ১ বছর আগে বিয়ে হয়। এরপর ঘর সংসার সুন্দর ভাবে চলে আসছিল। বিয়ের কিছুদিন পর মো. সোহেল গাবরা তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে। এঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। মাঝে মাঝে স্ত্রীকে নির্যাতন করতে থাকে সোহেল। পরে স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী সোহেল গাবরাকে তালাক দেয়। এ ঘটনার জেরে গত ৫ অক্টোবর ওই নারীর পরিবারের লোকজন তাদের নিকটতম আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পারেন, তালাকপ্রাপ্ত স্বামী সোহেল গাবরা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে ওই নারীর পিতা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি মো. সোহেল গাবরাকে গ্রেফতার ও অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যামে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন