নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিতে থাকা নয়টি পণ্য বোঝাই ট্রাকের মধ্যে চতুর্থতম ট্রাক উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ডুবে যাওয়া (চুয়াডাঙ্গা ঠ, ১১-০৭৮০) নম্বরের ট্রাক উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারের সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। রবিবার দুপুরের দিকে আরও একটি বড় জাহাজ ঝিনাই-১ আসার কথা রয়েছে। জাহাজটি এলে মূল উদ্ধার কাজে আমরা যেতে পারবো। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।