ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট
ঈদ যাত্রাকে কেন্দ্র করে বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪৫ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যমুনা সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। ধীরে ধীরে যানজট ছাড়িয়ে গেছে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে মানুষ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এই ভোগান্তিকে আরো বাড়িয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জটলা সৃষ্টি হয়। যার ফলে সেখানকার যানজট ছাড়িয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়াও রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যমুনা সেতু থেকে নাটিয়া পাড়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, বেলা বাড়ার সাথে সাথে এবং বৃষ্টি থেকে গেলে যানজট স্বাভাবিক হয়ে আসবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।