ঢাকা–নারায়ণগঞ্জ রুট : মাসে ৬০০ টাকায় যতবার খুশি ঢাকায় যাতায়াত
ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিনের টিকিটভোগান্তি আর অতিরিক্ত খরচ কমাতে চালু হয়েছে মাসিক মাত্র ৬০০ টাকার বিশেষ টিকিট। রেলওয়ে সূত্র জানায়, এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস অসংখ্যবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার ভাড়া ২০ টাকা। প্রতিদিন কর্মজীবী মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা—মাস শেষে যা হয় ৬০০ টাকা। অন্যদিকে, বাসে একই পথে আসা–যাওয়া করতে দৈনিক ১০০ টাকা খরচ হয়, মাসে দাঁড়ায় প্রায় ৩ হাজারের মতো। ফলে রেলওয়ের এই মাসিক টিকিট যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। তা–ও আবার অনেক যাত্রী এখনো এ সুবিধা সম্পর্কে জানেন না, তাই প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু মানুষ। চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তাঁর ধারণা—তথ্যটি ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে। তিনি আরও বলেন, ৬০০ টাকা দিয়ে টিকিট নিলেও যাত্রী কম ভ্রমণ করলে লোকসানের কোনো সুযোগ নেই। নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাসে দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে মাত্র ২০ টাকা লাগে। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই। তিনি আরও বলেন, রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে এবং নিশ্চিত করছে আরও ঝামেলাহীন ভ্রমণ। এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়ে ওঠে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।