ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ঘটনাস্থলে মারা যান। বাকীরা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। অ্যাম্বুলেন্সে থাকা স্বর্ণা আক্তার জানান, দক্ষিণবঙ্গ থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার গ্রীন রোডের সিটি হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে চাকা পাংচার হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়েছিল গাড়িটি। এ সময় দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সে থাকা এক নারী। পরে গুরুতর আহত আরও চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান স্বর্ণা। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, দুর্ঘটনায় একজন নারী ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত চারজনকে ঢামেকে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাস, অ্যাম্বুলেন্স দুটিই জব্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।