BD Highlights
বাংলাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা, আহত ৫
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজন আহত হয়েছে। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বাস ড্রাইভার সাগর (৩৫), সুপারভাইজার সাজেদুল (২৭), হেলপার রাব্বি (২০), হেলপার রাব্বি (২১) ও যাত্রী- শিহাব (২০)। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু উত্তর থানার পাশে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাইভার মারাত্মক আহত অবস্থায় স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে। এতে ড্রাইভারসহ পাঁচজন আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আটকাপড়া ড্রাইভারকে উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন