ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, চালক-হেলপার নিহত
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালবোঝাই পিকআপের চালক ও হেলপার। সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান চালক সুজন (৩৭)। গুরুতর আহত হেলপার ইছারুলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপটি (ঢাকা মেট্রো ড-১১ ৬০৭২) নিমতলা আন্ডারপাস অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হসেন জানান, ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজন যশোর জেলার রাজারহাট, কতোয়ালী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহত দুজনের মরদেহ থানায় রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।