তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফুঁসে উঠছে রংপুরের মানুষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফুঁসে উঠছে রংপুরের মানুষ
BD HIGHLIGHTS
ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে ভুক্তভোগী তিস্তা পাড়বাসী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিস্তা পাড়বাসী ব্যানারে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, শিক্ষার্থী রায়হান ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের পানি আটকে রাখা ও না জানিয়ে ছেড়ে দেওয়ার কারণে বারবার ক্ষতির সম্মূখীন হতে হয় তিস্তাপাড়ের মানুষদের। খরার সময় পানি না দেয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। আবার বর্ষা মৌসুমে হঠাৎ করে না জানিয়ে পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে। উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা। বিগতসরকার কয়েকবার আশ্বাস দিলেও ১৬ বছর ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন করতে পারেনি। মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানানো হয়। অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে বন্যা ও বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই দ্রুত তিস্তা কমিশন গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এ দাবি বাস্তবায়ন না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।