থার্টিফাস্ট নাইটে কেরোসিন মুখে নিয়ে আগুন ধরানোর সময় দগ্ধ হওয়া রহমত উল্লাহ সিয়াম (১৪) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে সে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, সিয়ামের শরীরে ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় সিয়ামের দুই চাচা রাকিব (১৭) ও রায়হানকে (১৭) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সিয়ামের বাবা স্বপন ব্যাপারী জানান, বার্ন ইনস্টিটিউটে সোমবার রাতে মারা যায় সিয়াম। মঙ্গলবার মরদেহ হাসপাতাল থেকে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হয়। এরআগে, রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার ৫ নম্বর গলির একটি বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদযাপন করার সময় আগুন ধরে যায় তার শরীরে। আর সেই আগুন নেভাতে গিয়ে সামান্য দগ্ধ হয় তার দুই চাচা রাকিব (১৭) ও রায়হান (১৭)।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।