দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেফতার, রিমান্ড শুনানি সোমবার
রাজধানীর দক্ষিণখানে ডেন্টিস্ট সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ আবেদনের শুনানি সোমবার (২ আগস্ট)অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।
তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা জানতে পারেন, সেটি রোকসানার স্বামী সোহেল রানার। পরে ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত ও মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। মামলার তদন্ত চলমান রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।