শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফি নীরব থাকায় তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি। সোমবার সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেন। এদিকে জানা যায়, মাশরাফির ডুপ্লেক্স বাড়িতে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে আগুন নেভাতে অপারগতা প্রকাশ করে। মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।