কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির সামনে থেকে মো. মোফাজ্জেল (৫৪) নামের এক কেয়ারটেকারকে অপহরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকার আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের পাশ থেকে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতের স্বজনরা জানিয়েছেন, ৫ থেকে ৬ জন অপরিচিত ব্যক্তি সাদা হাইস গাড়ি (ঢাকা মেট্রো চ-১২-৩৫৬৯) নিয়ে এসে তাকে তুলে নিয়ে দ্রুত চলে যায়। মোফাজ্জেলের নাতি নুর ইসলাম জানান, সকালে সড়কের ধারে ময়লা ফেলতে গেলে সাদা হাইস গাড়িতে আসা ৫-৬ জন টানাহেঁচড়া করে নানাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করলেও নানাকে নিয়ে দ্রুত কুমারখালীর শহরের দিকে চলে যায়। অপহৃত মোফাজ্জেল দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দোতালা বিশিষ্ট পাকা বাড়ির কেয়ারটেকার ও ভাড়াটিয়া। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী রমেছা খাতুন (৪৫)। স্বজনরা জানান, মোফাজ্জেল প্রায় ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। প্রায় ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবের নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতালায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই সুবাধে মোফাজ্জেল ওই বাড়িটির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, গাড়ির নম্বর পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।