টানা দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ পহেলা মে থেকে আবার মাছ ধরা শুরু হয়েছে। পবিত্র রমজান মাস জুড়ে নদীতে মাছ ধরতে না পারায় ভোলার জেলে পল্লীগুলোতে ঈদের আনন্দ ছিল না। তবে মঙ্গলবার ৩০ মে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। তাই জেলে পল্লীগুলেতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মাছের প্রজনন মৌসুম হিসেবে গত পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ছয়টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই ভোলার মেঘনা নদীর ১০০ এবং তেতুলিয়া নদীর ৯০ মোট ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এতে করে প্রায় দেড় লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞা শেষে পহেলা মে থেকে নতুন উদ্যোমে উৎসবমুখর পরিবেশে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তারা আশা করছেন নদীতে প্রচুর মাছ পাবেন। তাতেই পিছনের ধার ধেনা পরিশোধ করে স্বচ্ছলতা ফিরে আসবে। এদিকে জেলা মৎস্য অফিস সূত্র জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ৫২২টি অভিযান পরিচালনা করেছে। এতে আটক করা হয়েছে ৫৯৯ জন জেলেকে। এদের মধ্যে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪১৯ জনের বিভিন্ন মেয়াদে জেল এবং ৮৫ জনের কাছ থেকে ৫ লক্ষ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ২৬ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে। গত অর্থবছর জেলায় মোট ইলিশের উৎপাদন হয়েছিলো ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন। যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন। অভায়শ্রমে মার্চ-এপ্রিলের নিষেধাজ্ঞা সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন সংস্লিষ্টরা। অপর দিকে জেলোর সাত উপজেলায় দুই লক্ষাধিক জেলে থাকলেও এক লক্ষ ৬৮ হাজার ৩৭৫ জন জেলে নিবন্ধনের আওতায় এসেছেন। এর মধ্যে আবার প্রণোদনার চাল পাচ্ছেন মাত্র ৮৯ হাজার ৬৬০ জন জেলে। সকল জেলেকে নিবন্ধনের আওতায় আনার দাবি জেলেদের।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।