সিলেটে দুই সন্তান নিয়ে নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। স্বামী ও বাবার বাড়ির লোকজন খুঁজেও সন্তানসহ ওই গৃহবধূর সন্ধান পাচ্ছে না। রাতে ঘর থেকে বের হয়ে ছেলে ও মেয়েকে নিয়ে গৃহবধূর নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, তারা ওই নারীর সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ তিনজন হলেন- সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩৫), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)। এ ঘটনায় আজাদ মিয়া দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজের মাধ্যমে পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত হন। স্ত্রীর সাথে কোন ঝগড়াঝাটি বা মনমালিন্য ছিল না বলেও দাবি করেন আজাদ মিয়া। জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা।
জিডির তদন্তে থাকা দক্ষিণ সুরমা থানার এসআই মো. মামুনুর রশীদ বলেন, ‘ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।