দুবাই ফেরত যাত্রী পরনের কাপড়ে লেপ্টে ছিল দেড় কেজি স্বর্ণ!
দুবাই ফেরত যাত্রী পরনের কাপড়ে লেপ্টে ছিল দেড় কেজি স্বর্ণ!
পরনে ছিল চারটি অন্তর্বাস। পরনের গেঞ্জি ও অন্তর্বাসগুলোতে লেপ্টে ছিল সোনার প্রলেপ। স্বর্ণ গলিয়ে এমনভাবে কাপড়ে লাগানো ছিল যে, কারও সন্দেহ হওয়ার কথাই নয়। কিন্তু এতো অভিনব পন্থা অবলম্বন করেও রক্ষা হলো না আলীম উদ্দিন (৪০) নামের দুবাই ফেরত যাত্রীর। গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। কাপড়ে লেপ্টে থাকা প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক করা হয়েছে তাকে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। আটক আলীম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তবে তিনি ঢাকাস্থ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য থাকায় বিমানের ফ্লাইটটি ওসমানীতে নামার পর তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। পরে স্ক্যান করে তার শরীরের কাপড়ে স্বর্ণ লেপ্টে থাকার ঘটনাটি ধরা পড়ে। আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। ওই ব্যক্তির পরিধেয় একাধিক কাপড়ে মেলে স্বর্ণের অস্তিত্ব। পরে এগুলো জব্দ করা হয়। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলীমের সঙ্গে একই বিমানে আরেকজন স্বর্ণ চোরাচালানকারী ছিলেন। তাকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে। সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিন একসঙ্গে কয়েকটি অন্তর্বাস ও গেঞ্জি পরে এসেছিলেন, সেগুলোতে সোনার প্রলেপ দেওয়া ছিল। তাঁর পরিহিত কাপড়গুলো পুড়িয়ে সোনাগুলো উদ্ধার করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।