‘দৃশ্যম’ কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা
অজয় দেবগান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দৃশ্যম’ এর লোমহর্ষক দৃশ্য যেন বাস্তবে ফিরে এলো ফেনীতে। নিখোঁজের রহস্য ঘনীভূত হতে না হতেই নিজের বাড়ির নির্মাণাধীন কক্ষের মেঝে খুঁড়ে বালুর নিচ থেকে মিলল গৃহবধূর মরদেহ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে দিয়েছে আতঙ্ক আর বিস্ময়।
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন পশ্চিম জারকাছা এলাকায় মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহত রিনা বেগম (৪০) ওই এলাকার মানিক উদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন নিখোঁজ থাকার পর স্বজনদের সন্দেহ গিয়ে পড়ে বাড়ির একটি নির্মাণাধীন কক্ষের ওপর। কক্ষটির মেঝেতে নতুন করে ফেলা বালুর স্তূপ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে বালু সরাতেই বেরিয়ে আসে রিনা বেগমের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের বড় ছেলে আরজু অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে তিনি ওই কক্ষে বালু খুঁড়তে দেখেছিলেন। তার দাবি, মায়ের শরীরে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এরপর প্রমাণ লোপাট করতে মরদেহ মেঝের নিচে বালুচাপা দেওয়া হয় যা দৃশ্যম সিনেমার ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।
অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।