BD Highlights
বাংলাদেশ

দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে
সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হলে বাংলাদেশ সবসময়ই বিদেশে অবস্থানরত নিজ নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করে থাকে। প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এসব সংস্থার মধ্যে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ। সরকার জানিয়েছে, জেলেদের সফল প্রত্যাবর্তন বিভিন্ন সরকারি সংস্থার কার্যকর সমন্বয় এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের প্রতিফলন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন