দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই: মঈন খান
দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই: মঈন খান
BD HIGHLIGHTS
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে সংখ্যা গুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই। এ দেশের প্রতিটি মানুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করেছে। তিনি বলেন, আমরা হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন করছি। আমরা সেই উৎসবে অংশ নিয়ে সবাই মিলে এই আনন্দ উপভোগ করছি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে নরসিংদী পাঁচদোনা ও নরসিংদী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, গত ১৬ বছর আপনারা দেখেছেন একটি সরকার ছিল। যারা নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু বলতো। মুখে বন্ধু বললেও বাস্তবে তারা তাদের কোনো সেবা দেইনি এবং সেবা করেনি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশ আমাদের সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন আর রসিদ,নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার,পলাশ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, জেলা যুবদল সহ সভাপতি শাহেন শাহ শানু, জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, মেহেরপাড়া থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রসিদ, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।