ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ২১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। নিহতের ছোট ভাই মো. ফজলুল হক জানান, তার ভাই একজন ব্যবসায়ী। মীর হাজীরবাগ এলাকায় তার একটি ব্যাগের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মীর হাজীরবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা মরদেহটি গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।