BD Highlights
বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশা কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। এর আগে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করলে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন বলেন, কুয়াশা কেটে গেলে সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন