নওগাঁয় ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলার একটি বোরো ধানক্ষেত থেকে বুলু মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুলু মন্ডল সাপাহার উপজেলার তিলনা দোয়াশ গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতপুর ইউপির কুলাডাঙ্গা বোরো ধানক্ষেত থেকে বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, স্থানীয় কৃষকরা জমিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news