BD Highlights
বাংলাদেশ

নওগাঁয় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নওগাঁয় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে নিজ বসতঘর থেকে লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লোকমান মন্ডল ও দেলোয়ারা বেগম উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুইজনে ঘুমাতে যান। ভোর ৪টা দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের ওপর তাদের নিথর দেহ দেখতে পান। স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন