BD Highlights
বাংলাদেশ

নকল বই ছাপানোর কারখানা সিলগালা

নকল বই ছাপানোর কারখানা সিলগালা

নকল বই ছাপানোর কারখানা সিলগালা
নাটোরের সিংড়ায় বোর্ডের নকল বই ছাপানোর একটি প্রেসে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল। উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। তবে প্রেসের মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোনো কাগজপত্র কেউ দেখাতে পারেননি। তিনি আরও জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন