নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে ১ ব্যক্তির মৃত্যু, দাবি স্বজনদের
নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে ১ ব্যক্তির মৃত্যু, দাবি স্বজনদের
BD HIGHLIGHTS
নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মৃতের স্বজনরা। রবিবার দুপুরে মাধবদী ভগীরথপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সাফকাত জামিল ইবান (৩০) ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন। মৃতের স্বজনরা জানায়, স্ট্রোক করলে তারা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করে ও হিট স্ট্রোকে মৃত্যু হয় বলে জানায়। মৃতের চাচাতো ভাই মোসা জানায়, মৃত সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জ মামার বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত থেকে নিজ বাড়িতে আসে। আসার পর সকাল থেকেই অসুস্থবোধ করছিল। পরে স্থানীয় একজন চিকিৎসক পেশার মাপার পর পেশার লো দেখতে পায়। বেলা সাড়ে ১১টার দিকে শারীরিকভাবে তিনি আরও অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফকাত জামিল ইবানকে মৃত ঘোষণা করে। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মাহামুদুল কবির বাশার কমল জানান, বেলা ১২ টার দিকে সাফকাত জামিল ইবান নামে একজনকে সদর হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পায়। ওই মুহূর্তে রোগীর স্বজনরা বলছিল, উনি (মৃত ব্যক্তি) রোদে কাজ করছিল। তিনি প্রচুর ঘামছিলেন। বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়। আরএমও আরও বলেন, রোগীটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাই কী কারণে মৃত্যু হয়েছে তা পরিষ্কার করে বলা কঠিন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হলে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।