নাঙ্গলকোটে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু
নাঙ্গলকোটে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু
BD HIGHLIGHTS
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদেরের কন্যা। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ির লোকজন নামাজ পড়তে চলে যায়। ওই সময় ৪-৫ জনের গরু চোরের দল তাদের প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটি সামনে দাঁড়ায়। ওই সময় চোর দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পিতা আব্দুল কাদের বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ৪-৫ জনের গরু চোরের দল বাড়ির সামনে থেকে আমার গরুটি প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল, এসময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। আমার মেয়ে পিংকি প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তাকে গাড়ী দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।