নাচোলে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নাচোলে উপজেলার হাটবাকইল এলাকায় এই ঘটনা ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত নয়ন ওই এলাকার আব্বাস আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নীচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। পরে উদ্ধার অভিযানের সময় নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই দোকানের কর্মচারী। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news