নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। স্টেশন মাস্টারের দাবি, অতিরিক্ত শীতের কারণে এই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাধনগর রেল স্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রিজের কাছে ফাটল দেখে স্টেশন মাস্টারকে অবহিত করেন আনসার সদস্য মিজানুর রহমান। রেলওয়ের মেরামত কর্মীরা রাত সাড়ে ৯ টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ করে। রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান জানান, আমরা রেলপথে টহল দেয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানাই। এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিম হোসেন জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে রেললাইন ফাটার খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে ইঞ্জিনিয়াররা এসেছেন, এবং মেরামতে কাজ শুরু করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঠাণ্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর কিছু সময় ট্রেন ধীর গতিতে চললেও সবসময় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানেও রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।