BD Highlights
বাংলাদেশ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার গোপালপুর রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে মঞ্জু একটি কনফেকশনারি দোকানে কিছু জিনিস কিনতে যান। এসময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মঞ্জুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন