নাটোরের গুরুদাসপুরে হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ নামের পঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলি গ্রামের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সুদর্শন ঘোষের বড় ছেলে। সঞ্জয় ঘোষের পরিবার সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত হয় শিধুলি মাঠে। মেলাতে চড়ক ঘুরানো দেখতে সুস্থ শরীরে বাড়ি থেকে বের হন বিকালে। সেখানে গরমে চড়ক ঘুরানো দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে যান পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন। সেখান থেকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতাম। মৃত সঞ্জয় ঘোষ মিষ্টি ব্যবসায়ী ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।