সিলেটে নাতীর বিরুদ্ধে শতবর্ষী নানীকে খুনের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে। ইট দিয়ে মাথায় আঘাত করে নানীকে খুনের অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। আত্মীয়-স্বজনদের দাবি সুমন মানসিক ভারসাম্যহীন। নিহত আজিবা খাতুন (১০০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত সজ্জাদ আলী বদলার স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলায় সুমনের পিতা মারা যান। এরপর থেকে মায়ের সাথে সে নানীবাড়িতে আশ্রিত ছিল। ছয় মাস আগে তার মাও মারা যান। এরপর থেকে সুমন মানসিক ভারসাম্য হারালে স্থানীয়দের সহযোগিতায় নানী আজিবা খাতুন ওসমানী হাসপাতালে তাকে চিকিৎসা করান। মাসখানেক আগে তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। সুমন বাড়িতে তার নানীর সাথে ঘুমাতো। মাঝে মধ্যে মানসিক অবস্থার অবনতি হলে তাকে শিকল পরিয়েও রাখা হতো। গত শনিবার রাত ১১টার দিকে সুমনের চিৎকারে আশপাশের লোকজন এসে দেখেন ঘরের ভেতর আজিবা খাতুনের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পাশে পড়ে আছে কয়েকটি ইট। পরে প্রতিবেশিরা সুমনকে শিকলবন্দি করেন। জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে এবং সুমনকে আটক করে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে সুমনকে শিকলবন্দি অবস্থায় পাওয়া গেছে। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, সে শিকল খুলে দেওয়ার জন্য চিৎকার করছিল। আটক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।