BD Highlights
বাংলাদেশ

নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব ১১- এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই যুবক গত ৮ মার্চ বন্দরে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অভিযুক্ত সাঈদ তাকে বন্দরের নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ওই যুবক ঘটনাটি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন। র‍্যাব আরও জানায়, আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আসামি মো. সাঈদকে সোনারগাঁ থেকে গ্রেফতার করে র‍্যাব ১১- এর একটি দল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন