নারীর গোসলের ভিডিও ধারণ, হোটেলের ম্যানেজারসহ গ্রেফতার দুই

মোংলায় একটি আবাসিক হোটেলে এক নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় ম্যানেজারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হোটেলের ম্যানেজার মো. মহসীন (৪০) ও হোটেলের কর্মচারী বনি আমিন (২৩)। হোটেলটিতে মাদক-জুয়ার আসর বসাসহ অসামাজিক কার্যকলাপ চলে বলে স্থানীয় লোকজনদের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, পেশাগত কাজে মোংলায় এসে মঙ্গলবার রাতে ওই হোটেলে ওঠেন এক নারী এনজিও কর্মী। পরে রাতে তিনি তার রুমের বাথরুমে গোসল করছিলেন। তখন হোটেলের ম্যানেজার ও কর্মচারী পাশের আরেকটি গোসলখানার ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে মোবাইলে তার গোসলের ভিডিও ধারণ করছিলো। এসময় ওই নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পক্ষকে এবং পুলিশকে জানান। পরে ওই নারী রাতেই থানায় গিয়ে তিনজনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এরপর তথ্য-প্রমাণসহ ম্যানেজার মহসীন ও কর্মচারী বনি আমিনকে আটক করে পুলিশ। বুধবার বিকেলে আটককৃতদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক বাকি আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ ধরণের অপরাধের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news