কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ছোটবিল হাওরে এ ঘটনা ঘটেছে। জয় নিকলী সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে অভাব-অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে রুবেল মিয়ার হাঁসের খামারে কাজ নেয় জয়। জয়ের মা অন্যের বাড়িতে কাজ করে তাদের ভরণপোষণ করেন। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে হাঁসের খামারে কাজ করতে যায় জয়। দুপুরে সাড়ে ১২টার দিকে সংঘবদ্ধ একদল কুকুর জয়কে আক্রমণ করে। চিৎকার শুনে পাশের খামারের মোরসালিন ও রোকন তাকে উদ্ধার করতে গেলে কুকুরগুলো তাদেরও আক্রমণ করে। খবর পেয়ে বাড়ি থেকে লোকজন গিয়ে জয়কে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।