নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী
নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী
রাজধানীর গুলশানের পর এবার নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করেছেন এলাকাবাসী। গত বুধবার (৩০ এপ্রিল) নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে তৎক্ষণাৎ অটোরিকশা বন্ধের উদ্যোগ নেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ তারা। অনিরাপদ এই যানের বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং চালকের ন্যূনতম প্রশিক্ষণ না থাকা, মাদকাসক্ত, অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ছয় মাসে কয়েক ডজন দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমাদের নিকুঞ্জ এলাকায় প্রায় সাতের অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা ২০০টির বেশি। শুধু তাই নয়, দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। যা রীতিমতো ভয়ঙ্কর ও উদ্বেগজনক।’ এই ব্যক্তি আরও অভিযোগ করে বলেন, ‘অটোরিকশা ও গ্যারেজগুলোর মালিক পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পদধারী নেতাকর্মী। দলের পতন হওয়ার পরও অটোরিকশা ব্যবসার আড়ালে তারা অটো সন্ত্রাস চলমান রেখেছেন। এদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।