চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) উপজেলার জামালের দোকান এলাকা একটি জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। আবু তাহের ভূঁইয়া উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ভাতিজা মেহেদী হাছান জানান, আমার চাচাকে গুম করে হত্য করা হয়েছে। পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে ধমক দিয়ে আসছে। নিখোঁজের পর পুলিশ তার মোবাইল নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মরদেহ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।