BD Highlights
বাংলাদেশ

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, যুবক আটক

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, যুবক আটক
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট ‘আরও অনেকের’ নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি। আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান। তিনি বলেন, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এ এলাকায় টহল টিম জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন