BD Highlights
বাংলাদেশ

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় ১০৪ জেলে আটক

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরায় ১০৪ জেলে আটক
ইলিশ শিকারে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় বঙ্গোপসাগর থেকে ৬টি ফিশিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার বিকেলে গভীর সমুদ্র থেকে তাদের আটক করে মঙ্গলবার বিকেলে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করছিল এসব ট্রলার। টহলরত নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারগুলো আটক করে। আটক জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী ও মহিপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্রিক টন মাছ ছিল, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘আটক জেলেদের ছেড়ে দেওয়া হবে, তবে ট্রলার মালিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে। মা ইলিশের প্রজনন সুরক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন