নেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনার দুই উপজেলায় বিল, খাল ও হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। কেন্দুয়া উপজেলায় কৃষক শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (৩০) নামে দুই দুজন, মদন উপজেলায় ইটভাটা শ্রমিক রাজিব মিয়া (২৪) নামের একজন মারা যান। তারা প্রত্যেকেই বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বৃষ্টিতে বিলে, খালের পাড়ে ও হাওরে বিভিন্নভাবে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামছুল হুদা মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম গ্রামের শ্মশানঘাট-সংলগ্ন খালপাড়ে পড়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাদের মরদেহের সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন করিম জানান, মদনের কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের গণেশের হাওরে বাড়ির সামনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব মিয়া নামক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সোনালি মিয়ার ছেলে ও ইটভাটা শ্রমিক। এ ব্যপারে থানার একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news