নোংরা পরিবেশ ও ভেজাল খাদ্য বিক্রি, রেস্টুরেন্ট ও দোকানে লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশ ও ভেজাল খাদ্য বিক্রি, রেস্টুরেন্ট ও দোকানে লাখ টাকা জরিমানা
BD HIGHLIGHTS
সিলেটের বিশ্বনাথে রেস্টুরেন্টসহ ১০টি দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার মজুদ ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে বিশ্বনাথ নতুন বাজার ও পুরাতন বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রাণসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাঁচভাই হোটেল ও তিনভাই হোটেল’কে মোট ৪৮ হাজার টাকা, ডিমের দোকান, খোলা বিস্কুটের দোকান ও সবজির দোকানিকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, বাজার মনিটরিংয়ের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।